বাগেরহাটের শরণখোলা উপজেলা তাঁতি লীগের সাবেক সভাপতি মো. জিয়াউল হাসান তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার

বাগেরহাটে তাঁতি লীগ নেতা গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫০ সময় , আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫০ সময়

বাগেরহাটের শরণখোলা উপজেলা তাঁতি লীগের সাবেক সভাপতি মো. জিয়াউল হাসান তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার তাঁতি লীগ নেতা জিয়াউল হাসান উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মৃত মোতাহার তালুকদারের ছেলে।


তিনি পেশায় একজন ঠিকাদার বলে জানা গেছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, তদন্তপ্রাপ্ত একটি মামলায় জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।


পরিবারের দাবি, জিয়াউল হাসানের নামে কোনো মামলা নেই।

শুধু আওয়ামী রাজনীতি করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯