ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আসপাশের প্রায় পাঁচটি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।
এ সময় সায়েন্সল্যাব থেকে নীলক্ষেতগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অবরোধের ফলে সায়েন্সল্যাব মোড় থেকে নীলক্ষেতগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।