রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ মানিক মিয়া অ্যাভিনিউতে

কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে হাদির জানাজা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১ সময় , আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১ সময়
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে অ্যাম্বুলেন্সে করে তার লাশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। আর কিছুক্ষণের মধ্যে তার জানাজা শুরু হতে যাচ্ছে।

এর আগে শনিবার বেলা ১১টা ৪৫ তিনিটে হাদির ময়নাতদন্ত শেষ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক ওসমান হাদি। গতকাল সন্ধ্যায় ৬টার দিকে বাংলাদেশে পৌঁছে হাদির লাশ। পরে সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯