আফগানিস্তানে আবারও ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিক হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কয়েকদিন আগেই

আবারও ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৩৪ সময় , আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৩৪ সময়
আফগানিস্তানে আবারও ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিক হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কয়েকদিন আগেই হেরাত শহরে পরপর দুইবার ভূমিকম্প আঘাত হেনেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, হেরাত শহরের কাছে ছয় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬ দশমিক ৩। এতে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

বেশ কয়েকদিন আগে এই অঞ্চলে দুটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছিল। তালেবান সরকারের তথ্যমতে, এতে ২ হাজার ৪৪৫ জন প্রাণ হারিয়েছেন। এদিকে বিবিসি বলেছে, এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, আগের ভূমিকম্পে যারা মারা গিয়েছে তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি নারী ও শিশু ছিল।

ইউএসজিএস তার প্রতিবেদনে বলেছে, সর্বশেষ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এই জায়গাটি ইরান সীমান্তের কাছেকাছি অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। তাই প্রায়ই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯