ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়কের সংবর্ধনাস্থলে পৌঁছাতে ধীরে এগোচ্ছে বিএনপির

ধীরে এগোচ্ছে তারেক রহমানের গাড়িবহর

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৯ সময় , আপডেট সময় : ২৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৯ সময়

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়কের সংবর্ধনাস্থলে পৌঁছাতে ধীরে এগোচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিমানবন্দর থেকে রওয়ানা হন তিনি। এসময় রাস্তার দুইপাশে থাকা নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।

সংবর্ধনার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। এজন্য এভারকেয়ার হাসপাতাল এলাকায় আশপাশে নিরপাত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের। হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯