রাজধানীর ফার্মগেট এলাকায় নান্দনিক ফুট ওভারব্রিজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল

ফার্মগেটে উদ্বোধন হলো সংসদ ভবনের আদলে নান্দনিক ফুটওভার ব্রিজ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ১০:১১ সময় , আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ১০:১১ সময়
রাজধানীর ফার্মগেট এলাকায় নান্দনিক ফুট ওভারব্রিজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রবিবার সকালে এর উদ্বোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

জাতীয় সংসদ ভবনের নকশার সঙ্গে মিল রেখে ব্রিজটি নির্মাণ করা হয়েছে।

ব্রিজটি উদ্বোধনের পর পাশেই নির্মিত একটি পুলিশ বক্সেরও উদ্বোধন করা হয়।
সেতু কর্তৃপক্ষের অর্থায়নে নির্মিত ব্রিজটি চলন্ত সিঁড়ির সুবিধাসহ সিসি ক্যামেরার আওতায় থাকবে। ব্রিজ থেকে কাছের বিপণিবিতানে যাওয়ার জন্য রয়েছে কয়েকটি প্রবেশমুখ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের রাস্তায় ডিউটি করতে হয়।

এতে তাঁরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভীষণ অসুবিধায় পড়েন। মন্ত্রী ফুটপাত বন্ধ না করে পুলিশ বক্স নির্মাণের জন্য ডিএনসিসির মেয়রকে ধন্যবাদ জানান এবং অন্যান্য স্থানেও এমন পুলিশ বক্স ও গণশৌচাগার নির্মাণের কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ফুট ওভারব্রিজে কেউ যেন দোকান না বসায়; নোংরা না করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯