চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী

চুয়াডাঙ্গায় সীমান্তে ১৪ ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৭ সময় , আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৭ সময়

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয়া হয়। পরে তারা দর্শনা বাজারে অবস্থান নেয়। পুশইন হয়ে আসা ১৪ জনের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ২টি শিশু রয়েছে।


বিজিবি জানায়, পুশইন হওয়া সবাই অবাঙালি মুসলিম। তারা নিজেদের ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। পুশইন হয়ে আসা একজন জানান, দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ভারতের নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র কেড়ে নেয়ারও অভিযোগ করেন তারা। ওই ১৪ জনের পরিচয় যাচাইয়ে কাজ করছে বিজিবি। যাচাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯