ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার দুপুর ১২টা ২৬ ‍মিনিটে তারেক

ভোটার হচ্ছেন জাইমা রহমানও

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪০ সময় , আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪০ সময়

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার দুপুর ১২টা ২৬ ‍মিনিটে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রবেশ করেন। 


সেখানে ভোটার হওরার আবেদন ফরমের সঙ্গে হাতের দশ আঙুলের ছাপ ও আইরিশ দিয়ে তাদের গাড়ি বহরটি ১২টা ৪৪ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ছেড়ে যায়।


২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়।


তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি। চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমানে দেশে এসে ভোটার হন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯