দেশের রাজনীতি ও নারী শিক্ষায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন যমুনা গ্রুপের

দেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে: সালমা ইসলাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২৭ সময় , আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২৭ সময়

দেশের রাজনীতি ও নারী শিক্ষায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি বলেছেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির রাজনীতিতে নয়, দেশের জন্য অপূরণীয় ক্ষতি।


বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শোকবইতে স্বাক্ষর করতে যান সালমা ইসলাম। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাফুফে চেয়ারম্যান তাবিথ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের যুগ্ম সম্পাদক বি এম জাহাঙ্গীর।  


শোকবইয়ে খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরার পর সাংবাদিকদের সালমা ইসলাম বলেন, নানা কষ্ট দেয়ার পরও আপোসহীন চরিত্রের কারণে খালেদা জিয়া সফল হয়েছেন। তিনি চিরজীবন দেশের মানুষের জন্য ছায়া হয়ে থাকবেন।


বেসরকারি খাত নিয়েও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান মনে করিয়ে দেন তিনি। জানান, আজীবন খালেদা জিয়াকে কৃতজ্ঞচিত্ত্বে স্মরণ করবে ব্যবসায়ী সমাজ। বিএনপির প্রয়াত এ চেয়ারপারসনের রাজনীতি সব দল-মতের মানুষের জন্য অনূকরণীয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯