নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে

নেত্রকোনা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৪২ সময় , আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৪২ সময়

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।


এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্যসংখ্যক ভোট অর্জন করেছিলেন।


নেত্রকোনা-৪ আসনে এবার মোট তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।


তাহমিনা জামান শ্রাবণী ছাড়া অন্য দুই নারী প্রার্থী হলেন সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। যাচাই-বাছাইয়ে সিপিবির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।


এ ছাড়া এ আসনে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯