নারায়ণগঞ্জের ফতুল্লায় লিংক রোডে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ আল আমিন (৩০) ও বিজয় (৩২) নামে দুই

ফতুল্লায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ছুরিসহ আটক ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৩ সময় , আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৩ সময়

নারায়ণগঞ্জের ফতুল্লায় লিংক রোডে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ আল আমিন (৩০) ও বিজয় (৩২) নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে বাসচালক ও হেলপার। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।


আটকদের মধ্যে আল আমিন বরিশালের আবুল হোসেনের ছেলে ও বিজয় সোনারগা থানার মাঝেরচর এলাকার শাহজাহানের ছেলে।


পথচারীরা জানান, লিংক রোডে রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীদের খপ্পরে পড়তে হয়।


প্রতিদিনই ছিনতাইকারীরা সাধারণ লোকজনকে ধারালো অস্ত্রের ভয় দেখি সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। তাদের একাধিক গ্রুপ রয়েছে। 

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, নিউ তিশা পরিবহনের একটি বাসে ৩ জন ছিনতাইকারী সাইনবোর্ড এলাকায় হামলা চালায়। এসময় কৌশলে ধারালো ছুরিসহ দুজনকে আটক করে শিবুমার্কেট নিয়ে এসে থানায় খবর দেন বাসচালক।


তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯