আগামী ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বাংলাদেশের আকাশে আজ ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের

চাঁদ দেখা গেছে, ২৯ জুন পবিত্র ঈদুল আজহা

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২০ জুন ২০২৩, দুপুর ১০:৩ সময় , আপডেট সময় : ২০ জুন ২০২৩, দুপুর ১০:৩ সময়

আগামী ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বাংলাদেশের আকাশে আজ ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ২০জুন মঙ্গলবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হবে। 

আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার।
সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। 
এমতাবস্থায়, আগামীকাল মঙ্গলবার থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। 
সভায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ নজরুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯