জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে 'জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি'। শনিবার (১০ জানুয়ারি) সকালে

স্বজন হত্যার বিচারের দাবিতে 'জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি'র সংবাদ সম্মেলন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৪৩ সময় , আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৪৩ সময়

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে 'জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি'। শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজন হত্যার বিচারের দাবি করেন।


এদিন সারাদেশ থেকে আসা শহীদ পরিবারের সদস্যরা তাদের ন্যায অধিকার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়ে দেশকে অন্যায় আর জুলুমের অবসান ঘটিয়েছেন, স্বৈরাচার মুক্ত করেছেন সেই শহীদদের অধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি। অনেকে এখনও যথাযথ স্বীকৃতি পাননি। অন্তবর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারে অনীহা দেখাচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, মানবিক রাজনীতি দরকার। শহীদ ও আহত পরিবারকে আইনি সহযোগিতা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯