ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে

ঢাকায় বিএনপির ১২ নেতাকর্মী আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৩, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৩, সকাল ৯:৫৪ সময়
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে তাঁদের আটক করা হয়। আটকের পর ইউনুস মৃধাকে রামপুরা থানায় রাখা হয়। গতকাল রাত সোয়া ১১টায় তাঁর খিলগাঁওয়ের বাসভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

অন্য ১১ নেতাকর্মীকে গুলশান থানায় রাখা হয়েছে। তাঁদের নতুনবাজার এলাকা থেকে আটক করা হয়। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর ইসলাম বলেন, ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে নতুনবাজার এলাকায় তাঁরা গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আজ সোমবার আটক নেতাকর্মীদের আদালতে তোলার কথা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯