ওসমান এরশাদ ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ঢাকা ব্যাংকের নতুন এমডি ওসমান এরশাদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫৩ সময় , আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫৩ সময়

ওসমান এরশাদ ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওসমান এরশাদ ফয়েজের আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা আছে। ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন। এ ছাড়া তিনি সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহপ্রতিষ্ঠাতা। ওসমান এরশাদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের এমডি ও সিইও এবং এএমটিডি ডিজিটালের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাজীবন শুরু হয়। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, ‘ওসমান এরশাদ ফয়েজের মতো দক্ষ নেতৃত্ব পেয়ে আমরা আনন্দিত। বর্তমানের আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবেলায় তার অভিজ্ঞতা ব্যাংককে আরো শক্তিশালী করবে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন ওসমান এরশাদ। তিনি ইনসিড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে ‘ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট’-এ লিজেন্ড অ্যাওয়ার্ড পান। কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও সুযোগ নিয়ে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবেও তিনি প্রশংসিত। দায়িত্ব গ্রহণ করে ওসমান এরশাদ ফয়েজ বলেন, ‘ঢাকা ব্যাংকের মতো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া আমার জন্য সম্মানের। আমাদের প্রধান লক্ষ্য হবে গ্রাহকদের আস্থা বাড়ানো, ব্যাংকিং প্রযুক্তিকে আরো আধুনিক করা এবং ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের (SME) জন্য উন্নত সেবা নিশ্চিত করা।’


উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ঢাকা ব্যাংক বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক হিসেবে করপোরেট, রিটেইল এবং ইসলামী ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯