বিএনপির কাছে দেশের মানুষ নিরাপদ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির

শুধু বিএনপিই পারে সবাইকে নিরাপত্তা দিতে : শামা ওবায়েদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২২ সময় , আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২২ সময়

বিএনপির কাছে দেশের মানুষ নিরাপদ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, ‘সব ধর্মের মানুষ শুধু বিএনপির কাছেই নিরাপদ। বিএনপিই পারে সবাইকে নিরাপত্তা দিতে।’ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়, অসত্য ও দুর্নীতির সঙ্গে আপস করেননি। তিনি তার রাজনৈতিক জীবনে বেশির ভাগ সময় গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। এ জন্য বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের দল-মত-নির্বিশেষে সবার অভিভাবকে পরিণত হয়েছিলেন। তিনি উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন।


তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি হবে আপনাদের সবার ভোট। ২০১৮ সালে আওয়ামী লীগের লোকও নৌকায় ভোট দিতে পারেনি। এখন একটা সুযোগ এসেছে, দল-মত- নির্বিশেষে সবার ভোট দেওয়ার।’ বিএনপির এই নেত্রী বলেন, ‘আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সব মানুষকে আপন করে নিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। নির্বাচনের পরেও বাবার মতো আপনাদের পাঁশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ্।’ উপজেলার পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের বক্তব্য দেন, নগরকান্দা  উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সস্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, নগরকান্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কাজী শোয়েবুর রহমান, পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯