নারায়ণগঞ্জ কারাগারে অসুস্থ হওয়া আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোরে

কারাগারে অসুস্থ আ. লীগ নেতার হাসপাতালে মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৩ সময়

নারায়ণগঞ্জ কারাগারে অসুস্থ হওয়া আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান তিনি। হুমায়ুন কবির নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহভাপতি ছিলেন। নারায়ণগঞ্জের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হুমায়ুন কবির। পরে দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে‎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি।

 

এদিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, ২০২৫ সালে কারা হেফাজতে মারা গেছেন ১০৭ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬৫।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯