নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে

ভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৫ সময় , আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৫ সময়

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ শঙ্কার কথা জানান। মির্জা আব্বাস বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকটি ভাজের মধ্যে রাখা হয়েছে। নির্বাচন যেন পক্ষপাতমূলক না হয়; সেজন্য কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা। তিনি বলেন, কেউ মবোক্রেসি করার চেষ্টা করলে দায়ভার তাকেই নিতে হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কিছু প্রার্থী উসকানিমূলক কথাবার্তা বলছেন— এমন অভিযোগও করেন তিনি।


এসময়, দলের নেতাকর্মীদের উসকানিমূলক কোনো কর্মকাণ্ডে পা না দেয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯