বাবা-মা হয়েছেন দক্ষিণী তারকা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা। আজ ২০ জুন ভোরে সুখবর এল হায়দরাবাদ থেকে।

কন্যাসন্তানের বাবা হয়েছেন তামিল নায়ক রাম চরণ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২০ জুন ২০২৩, দুপুর ১১:৩৬ সময় , আপডেট সময় : ২০ জুন ২০২৩, দুপুর ১১:৩৬ সময়

বাবা-মা হয়েছেন দক্ষিণী তারকা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা। আজ ২০ জুন ভোরে সুখবর এল হায়দরাবাদ থেকে। কন্যাসন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপসনা। প্রায় ১০ বছরেরর বিবাহিত জীবন পার করে সন্তান এল তাঁদের সংসারে। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্ট মোতাবেক, সন্তান ও মা দু’জনেই একেবারে সুস্থ আছেন। গত কয়েক দিন ধরেই উপাসনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কড়া নিরাপত্তা বলয়ের মাঝেই স্বামী রাম চরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন তারকা-পত্নী। তার পর থেকেই অপেক্ষার শুরু। যদিও সন্তানের আগমনের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দম্পতি। ঘর সাজানোর নানা ছবিও ভাগ করে নেন উপাসনা তাঁর সমাজমাধ্যমের পাতায়। দাদু হলেন তারকা চিরঞ্জীবী।ছেলে বাবা হতে চলেছে, সেই খবর শোনার পর চিরঞ্জীবী নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘আমি এটা জানাতে পেরে আনন্দিত। হনুমানজির কৃপায় রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা তাঁদের প্রথম সন্তানের অপেক্ষা করছে। ভালবাসা ও কতৃজ্ঞতা পরিবারের তরফ থেকে।’’ অবশেষে খুশির আগমন পরিবারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯