বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। কিন্তু যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না: তারেক রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩ সময় , আপডেট সময় : ২২ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩ সময়
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। কিন্তু যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, তারা যেটার মালিক মানুষ না সেটার কথা বলে শিরকী করে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা মিথ্যে কথা বলে মানুষকে ঠকাচ্ছে, তাদের আস্তানা কোথায় তা সবাই জানে। মুক্তিযুদ্ধের সময় সেই দলকে দেখে নিয়েছে দেশের জনগণ। সে কারণে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। খালেদা জিয়ার আমলে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল বলে জানান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি অভাবী ও মধ্যবিত্ত পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলবো। বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সিলেটে যে বন্যার পানি ছেড়ে দেওয়া হয়েছিল, তাতে পুরো শহর ভেসে গিয়েছিল—এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই প্রতিটি মানুষ যাতে নিরাপদে ও সচ্ছলভাবে বাঁচতে পারে।

তিনি আরও বলেন, দেশের মধ্যে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কীভাবে পোস্টাল ব্যালেটে ডাকাতি করা হয়েছে তা দেশবাসী দেখেছে। এছাড়াও সমাবেশে বিএনপি চেয়ারম্যান জানান, আগামীতে সরকার গঠন করে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করতে চায় বিএনপি। এ সময় ধানের শীষে ভোট দিতে দেশের মানুষকে আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯