ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। শনিবার

নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান, আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫১ সময় , আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫১ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে শুক্রবার রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজই সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানা গেছে। শপথ শেষে নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। তবে মামলাজনিত জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা আপাতত স্থগিত রয়েছে।


ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জিতেছে ৬টি আসনে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯