মো. হারুন-অর-রশিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ব্যবধানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে তিনি প্রায় ১

রাজবাড়ী-২-এ ভোটের ব্যবধানে রেকর্ড, শীর্ষে হারুন-অর-রশিদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৩ সময় , আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৫ সময়

মো. হারুন-অর-রশিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ব্যবধানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে তিনি প্রায় ১ লাখ ৭০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে দেশব্যাপী সর্বোচ্চ মার্জিনের কৃতিত্ব অর্জন করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি মোট ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামিল হিজাযী পান ৬৭ হাজার ২৯৯ ভোট। ফলে ভোটের ব্যবধানে এটি এবারের নির্বাচনে নতুন নজির হিসেবে বিবেচিত হচ্ছে।


ভোটের ব্যবধানের বিচারে দেশের শীর্ষ পাঁচটি আসনের তালিকায় আরও রয়েছেন—

বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টন (বিএনপি),

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি),

কিশোরগঞ্জ-৬ আসনে মো. শরীফুল আলম (বিএনপি),

এবং টাঙ্গাইল-২ আসনে আবদুস সালাম পিন্টু (বিএনপি) উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেন।


জয়ের পর প্রতিক্রিয়ায় হারুন-অর-রশিদ বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃখ-কষ্ট ও বঞ্চনার জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দিয়েছেন। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ও আস্থার বহিঃপ্রকাশ। তিনি ভোটার, দলীয় কর্মী-সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯