ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের স্বীকৃতি জানিয়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান নির্বাচনের ফলাফল স্বীকৃতি দিয়ে স্ট্যাটাস সরালেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৫ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের স্বীকৃতি জানিয়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে শনিবার তিনি ভোট গণনা ও ফলাফল নিয়ে প্রশ্ন তুলে নিজের ভেরিফায়েড পেজে স্ট্যাটাস দিয়েছেন। শফিকুর রহমান লিখেছিলেন, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং ফলাফলকে সম্মান করা হবে। তবে কিছু আসনে ভোট গণনার স্বচ্ছতা ও সততা রক্ষায় পুনর্গণনা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নজর দেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রায় ৬৮ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন, যা স্পষ্ট জাতীয় ম্যান্ডেট।


তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রেখে আইন লঙ্ঘনকারীকে জবাবদিহির আওতায় আনতে হবে। ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানের নিয়মের মধ্যে থেকে দেশ পরিচালনা করা, জনগণের ইচ্ছার প্রতি সম্মান রাখা এবং ক্ষমতার প্রয়োগ সততা, সংযম ও জবাবদিহিতার সঙ্গে করা অত্যন্ত জরুরি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯