বাংলাদেশের নবনির্বাচিত সরকার-এর শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সশরীরে উপস্থিত থাকছেন না।

নবনির্বাচিত সরকারের শপথে সরাসরি থাকছেন না মোদি ও শাহবাজ, ঢাকায় আসছেন মালদ্বীপ ও ভুটানের প্রধান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৬ সময় , আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৬ সময়

বাংলাদেশের নবনির্বাচিত সরকার-এর শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সশরীরে উপস্থিত থাকছেন না। তবে অনুষ্ঠানে ঢাকায় আসবেন ড. মোহাম্মদ মইজ্জু এবং শেরিং তোবগে। রোববার (১৫ ফেব্রুয়ারি) কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে।


নয়াদিল্লি থেকে জানানো হয়েছে, মোদি নিজে আসতে পারছেন না; তার পরিবর্তে ওম বিড়লা এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় উপস্থিত থাকবেন।


পাকিস্তানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আসতে না পারায়, আহসান ইকবাল শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া বালা নন্দা শর্মাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।


বাংলাদেশ সরকার সার্কভুক্ত দেশসহ চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। তবে অনেক দেশের প্রতিনিধিত্ব এখনও নিশ্চিত হয়নি; সোমবারের মধ্যে আরও কয়েকজনের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯