কিশোরগঞ্জে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকেরা।রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের

কিশোরগঞ্জে ইউএনও’র গাড়ি ভাংচুর

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ১১:১২ সময় , আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ১১:১২ সময়
কিশোরগঞ্জে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকেরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ মো. সুপার আল আমিন জানান, জেলার করিমগঞ্জ উপজেলার পেট্রোল পাম্প থেকে তেল ভরে জেলা শহরের সার্কিট হাউজের দিকে ড্রাইভার মো. মুস্তাকিম গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন। পথে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে হরতাল সমর্থকেরা গাড়িটির গতিরোধ করে ভাংচুর করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনপি-জামাতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে, কিশোরগঞ্জে দূরপাল্লার গাড়ি না চললেও জনজীবনে খুব একটা প্রভাব পড়েনি হরতালের।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯