শনিবার অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান ও নৌবাহিনী প্রধান। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। বৈঠকে দেশের আকাশসীমা ও জলসীমার সামগ্রিক নিরাপত্তা, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির সম্ভাবনা, সমুদ্রসম্পদ সংরক্ষণ এবং বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। দুই বাহিনী প্রধান ভবিষ্যৎ নিরাপত্তা কৌশল ও প্রযুক্তিগত উন্নয়ন পরিকল্পনাও প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী বাহিনীগুলোর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রশংসা করেন এবং জাতীয় নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।