শনিবার দুপুরে আদালতের মাধ্যমে মিজানুর রহমান সাগরকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি ও হামলার অভিযোগ রয়েছে। মামলার বাদী রুবেল প্রাং অভিযোগ করেন, গত ৩০ আগস্ট রাতে কয়েকজন ব্যক্তি তাকে অডিটোরিয়ামের পেছনে নিয়ে গিয়ে মারধর করে এবং চাঁদা দাবি করে। পরে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ আদায় করা হয়।
মোস্তফা মঞ্জুর জানান, ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।