রমজান মাসে ওমরাহ পালনকারীদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে ভিড় ব্যবস্থাপনা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। নামাজের আগে ও পরে

রমজানে ওমরাহ নিরাপত্তায় নতুন নির্দেশনা সৌদি আরবের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৫ সময় , আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৫ সময়

রমজান মাসে ওমরাহ পালনকারীদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে ভিড় ব্যবস্থাপনা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত মানুষের সমাগম হয় বলে নির্ধারিত পথ ও নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


মসজিদ প্রবেশপথে ডিজিটাল সংকেত ব্যবস্থা চালু করা হয়েছে—সবুজ সংকেত মানে প্রবেশের সুযোগ এবং লাল সংকেত মানে ভিড় পূর্ণ। ব্যক্তিগত গাড়ির ওপর সীমাবদ্ধতা আরোপ করে বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।


বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান এবং বৈদ্যুতিক পরিবহন সুবিধা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড় এলাকায় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পানিশূন্যতা এড়ানো, বিশ্রাম নিশ্চিত করা, অগ্নিনিরাপত্তা বিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি ও অননুমোদিত বাণিজ্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯