ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তারেক রহমান-এর নেতৃত্বাধীন

১২ মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন, স্পিকার পদে আলোচনায় তিনজন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৮ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার গঠনের পর এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে কারা আসছেন—তা নিয়ে কৌতূহল বাড়ছে।


স্পিকার পদে আলোচনায় যাঁরা-

স্পিকার পদে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ড. আবদুল মঈন খান। ক্লিন ইমেজ ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাঁকে সম্ভাব্য স্পিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি নরসিংদী-২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


আরেক আলোচিত নাম জয়নুল আবেদীন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাংবিধানিক ও নির্বাচনি আইন বিষয়ে অভিজ্ঞ আইনজীবী। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক-এর নামও স্পিকার পদের জন্য আলোচনায় রয়েছে।


ডেপুটি স্পিকার পদে আলোচনায় আছেন—

এবিএম আশরাফ উদ্দিন নিজান

আন্দালিব রহমান পার্থ

এএম মাহবুব উদ্দিন খোকন


চিফ হুইপ হিসেবে সম্ভাব্যদের মধ্যে রয়েছেন—

জয়নুল আবদিন ফারুক (৬ বারের সংসদ সদস্য)

বরকত উল্লাহ বুলু (৫ বারের সংসদ সদস্য)


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশন বসতে পারে আগামী ১২ মার্চ। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯