বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালে ৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ডাউনলোড, প্রিন্ট ও তথ্য

৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাদরাসা বোর্ডের জরুরি নির্দেশনা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩৯ সময় , আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩৯ সময়

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালে ৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ডাউনলোড, প্রিন্ট ও তথ্য সংশোধনের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে। বোর্ড জানিয়েছে, মাদ্রাসাগুলোকে তাদের ই-এসআইএফ লিংকে প্রবেশ করে প্রতিষ্ঠান ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে কার্ড ডাউনলোড করতে হবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, ছবি, বাবা-মায়ের নাম ও লিঙ্গসহ যৌক্তিক তথ্য সংশোধনের জন্য আবেদন করা যাবে। সংশোধনের ফি ৩০০ টাকা, যা সোনালী ব্যাংক পিএলসি–এর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে জন্মনিবন্ধন নম্বর না থাকলে রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হবে না।


আজ থেকেই কার্ড ডাউনলোড করা যাবে এবং তথ্য সংশোধনের আবেদন ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে পরবর্তীতে নাম ও বয়স সংশোধনের জন্য কমিটির মাধ্যমে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে বোর্ডের ওয়েবসাইট থেকে কার্ড যাচাই ও একাধিকবার প্রিন্ট করা যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯