চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কুটিলা খাতুন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সাহেবপুর গ্রামের একটি

আলমডাঙ্গায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৯ সময় , আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৯ সময়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কুটিলা খাতুন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সাহেবপুর গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নিহতের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন। শারীরিক কষ্ট ও মানসিক চাপে ভেঙে পড়েছিলেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধিরাও জানিয়েছেন, কয়েক বছর ধরে অসুস্থতায় ভোগার কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।


পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯