আজ ২৮ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ডায়াবেটিস সচেতনতা দিবস, যা প্রতি বছর ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি, প্রতিরোধ এবং

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৩ সময় , আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৩ সময়

আজ ২৮ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ডায়াবেটিস সচেতনতা দিবস, যা প্রতি বছর ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি, প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে মানুষকে অবহিত করার লক্ষ্যে উদযাপন করা হয়। এই দিবসটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর উদ্যোগে পালিত হয়, এবং সমিতি আজ ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করছে। সমিতিটি ১৯৫৬ সালের আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়।


ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিভিন্ন অঙ্গসংস্থা ও জেলার অধিভুক্ত সমিতিগুলোতে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটিকে কেন্দ্র করে বারডেম অডিটোরিয়ামে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা তৈরি, রোগটির প্রতিরোধ, প্রাথমিক নির্ণয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯