বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিসহ বিরোধীদলশূন্য করতে সরকার মরিয়া হয়ে উঠেছে।বুধবার (১ নভেম্বর) বিকালে

বিএনপিসহ বিরোধীদলশূন্য করতে সরকার মরিয়া হয়ে উঠেছে: রিজভী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৩, সকাল ৮:১৪ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৩, সকাল ৮:২২ সময়
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিসহ বিরোধীদলশূন্য করতে সরকার মরিয়া হয়ে উঠেছে।

বুধবার (১ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকার গোটা দেশকে বিএনপিশূন্য করা, বিরোধীদলশূন্য করার এমনকি গণতন্ত্রশূন্য করার জন্য যত ধরনের পদ্ধতি দরকার, সেটি তারা করে যাচ্ছে।

তিনি বলেন, ওরা (সরকার) মরিয়া হয়ে এই কাজ করে যাচ্ছে। বিএনপিসহ বিরোধী দলকে স্তব্ধ করার উদ্দেশ্যই হচ্ছে দেড় দশকের আওয়ামী লুণ্ঠন ও অর্থ পাচারের কাহিনিগুলো যেন সাধারণ জনগণ জানতে না পারে।

তিনি আরও বলেন, অবরোধের দ্বিতীয় দিনেও দেশের নানা জায়গায় পুলিশ ও আওয়ামী লীগ, আবার কোথাও আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ যুক্তভাবে অবরোধকারী নেতা-কর্মীদের ওপরে আক্রমণ চালিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে নির্বিচারে, পাইকারিভাবে, ব্লক রেইড চলছে বিভিন্ন পাড়া-মহল্লায়। রিমান্ড আর গ্রেপ্তার—এ যেন আওয়ামী দুঃশাসনের অন্যতম পণ্য।

দলের নেতা-কর্মীদের ওপরে গুলিবর্ষণ, হামলা, মামলা ও গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ২৮ অক্টোবর মহাসমাবেশ, ২৯ অক্টোবর হরতাল এবং গত দুই দিনের অবরোধকে কেন্দ্র করে বিএনপির আড়াই হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ৮ জন নেতা-কর্মীর মৃত্যু ও ৩ হাজার ৪৩৬ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন এবং ৫৫টির বেশি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯