ঢাকা ও এর আশপাশের এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর)

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৫ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৫ সময়
ঢাকা ও এর আশপাশের এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।     

জানা গেছে, ঢাকা ও এর আশপাশের এলাকা আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গি ও গাজীপুর-কোনাবাড়ী এলাকার গার্মেন্টসগুলোর নিরাপত্তা জোরদারে পর্যাপ্তসংখ্যক বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছে। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। 

এর মধ্যে বুধবার (১ নভেম্বর) মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তোপের মুখে পড়েন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পরে তিনি বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে চলে যান। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯