ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে সাতজন ভারতীয় নাগরিকসহ মোট ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার

মহেশপুর সীমান্তে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৪৬ সময় , আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৪৬ সময়

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে সাতজন ভারতীয় নাগরিকসহ মোট ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) উপজেলার শ্রীনাথপুর হালদারপাড়া এলাকা থেকে ওই সাত ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার টিলঢাংগা গ্রামের বাসিন্দা মো. শাহাজাহান (৩৫), তার স্ত্রী মোছা. তৈয়বা বেগম (৩০) এবং তাদের পাঁচ সন্তান—মো. ইমরান (১২), মো. ইফরান (১০), মো. আয়ান (৮), মো. জিদান (৬) ও মোছা. সায়দা খানম। এছাড়া মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির টহলদল খুলনার দাকোপ উপজেলার আধাঁরমানিক গ্রামের সিরাজুল গাজী ও হুমায়ন কবীরসহ আরও দুই নারীকে আটক করে।


বিজিবির জিজ্ঞাসাবাদে শাহাজাহান জানান, তিনি তিন বছর বয়সে ভারতে যান এবং সেখানে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছেন। তার স্ত্রী তৈয়বা বেগম ভারতীয় নাগরিক। প্রায় দুই মাস আগে তারা রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর গাইবান্ধা সদর উপজেলার ভগবানপুর গ্রামে বসবাস করে একটি ময়দার মিলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানও চালানো হয়েছে। এ সময় কানাইডাঙ্গা এলাকা থেকে ৮৬ বোতল ভারতীয় মদ, গোপালপুর এলাকা থেকে ৪৭২ পিস ভায়াগ্রা, ৩০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ এবং বেনীপুর বিওপির অধীন নবদুঘাপুর এলাকা থেকে সাত বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।


তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। রমজানকে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক সাত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি আটক চার বাংলাদেশির মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ককে আদালতে পাঠানো হবে এবং নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯