বিএনপি-জামায়াতসহ তাদের জোটে থাকা দলগুলোর ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই রাজধানীতে আগুনে পুড়লো পাঁচ বাস। এ ছাড়া

৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই রাজধানীতে আগুনে পুড়লো পাঁচ বাস

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৩, সকাল ৭:৫৬ সময় , আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৩, সকাল ৭:৫৬ সময়
বিএনপি-জামায়াতসহ তাদের জোটে থাকা দলগুলোর ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই রাজধানীতে আগুনে পুড়লো পাঁচ বাস। এ ছাড়া ভোলার চরফ্যাশনেও একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দেয়া তথ্যানুসারে, দুর্বৃত্তরা সন্ধ্যার পর থেকে রাত ১২ টা পর্যন্ত পৃথক পাঁচটি স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র জানায়, সর্বশেষ খবর অনুযায়ী রাত প্রায় ১২ টার দিকে সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পাওয়ার পর ছুটে যায় ফায়ার সার্ভিস। কিন্তু কোন অগ্নিকাণ্ডেই কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে প্রায় একই সময়ে ভোলার চরফ্যাশনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ১৫ মিনিটের ব্যবধানে রাজধানীর এলিফ্যান্ট রোড, পোস্তগোলা এবং গুলিস্তানে তিনটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে ৯ টার দিকে গুলিস্তানে আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

এর আগে গত সপ্তাহে ৭২ ঘণ্টার অবরোধে ১৮টি বাস, চারটি ভ্যান, ৫টি ট্রাক, ৩টি বাইক, দুইটি দোকান এবং একটি পুলিশ বক্সে অগ্নি সংযোগ করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯