ইসরায়েলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলের বড় একটি অংশে ক্লাস্টার বা গুচ্ছবোমা ওয়ারহেড ব্যবহার করেছে বলে

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, কারণ জানালো ইসরায়েল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৮ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৮ সময়

ইসরায়েলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলের বড় একটি অংশে ক্লাস্টার বা গুচ্ছবোমা ওয়ারহেড ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার প্রকাশিত এক সামরিক মূল্যায়নে এই তথ্য তুলে ধরা হয়। আইডিএফের মতে, এই ধরনের ওয়ারহেড লক্ষ্যবস্তুর কাছাকাছি আকাশে পৌঁছে বিস্ফোরিত হয়ে একাধিক ক্ষুদ্র বোমায় বিভক্ত হয়ে যায়। প্রতিটি সাব-মিউনিশনে উচ্চক্ষমতার বিস্ফোরক থাকে, যা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।


সামরিক বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইরান হামলার ধ্বংসাত্মক ক্ষমতা বাড়ানোর কৌশল নিয়েছে। একটি ক্ষেপণাস্ত্র থেকে ছড়িয়ে পড়া ছোট ছোট বোমাগুলো প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় আঘাত হানতে পারে বলে দাবি করেছে আইডিএফ। ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেন, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারলেও ছড়িয়ে পড়া সাব-মিউনিশনগুলো মাটিতে পড়ে ক্ষতি করতে পারে।


আইডিএফের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরানের হামলার লক্ষ্য শুধু সামরিক স্থাপনা নয়; জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোও নিশানা করা হচ্ছে। গত সোমবার মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় ক্লাস্টার বোমার আঘাতে দুইজন নিহত হয়েছেন এবং কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।


সামরিক বিশ্লেষণে আরও বলা হয়েছে, ইরান বর্তমানে একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিবর্তে সীমিত সংখ্যক কিন্তু শক্তিশালী অস্ত্র ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে, বড় পরিসরের সমন্বিত হামলায় কিছু সীমাবদ্ধতা থাকলেও গুচ্ছবোমা প্রযুক্তির মাধ্যমে কম সংখ্যক হামলাতেই বেশি ধ্বংসযজ্ঞ ঘটানোর চেষ্টা করছে তেহরান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯