মজুরি প্রত্যাখান করে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেছেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় এক সহকারী

আশুলিয়ায় শ্রমিক পুলিশের সংঘর্ষ, এএসপিসহ আহত ৩

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৩, দুপুর ২:৪৬ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৩, দুপুর ২:৪৬ সময়
মজুরি প্রত্যাখান করে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেছেন।  এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় এক সহকারী পুলিশ সুপারসহ অন্তত তিনজনের আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন- আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার রশিদুল ইসলাম বারি। শ্রমিকদের নিক্ষেপ করা ইটে তলপেটে আঘাত পান তিনি। অপর আহতরা হলেন-  কাভার্ডভ্যানের মালিক ও হা-মীম গ্রুপের শ্রমিক আরিফ। 

জানা গেছে, বেলা ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের শ্রমিকরা সড়কে নামেন। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার আহত হন। এছাড়া এক শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯