সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে ডা. শফিকুর রহমানের অভিনন্দন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে তার ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।


বার্তায় তিনি বলেন, ফাইনালে অসাধারণ জয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ দল দেশবাসীর মুখ উজ্জ্বল করেছে। তিনি খেলোয়াড়দের প্রচেষ্টা ও পারফরম্যান্সের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের আশা প্রকাশ করেন। ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে, যার ফলে টানা দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।


দেশজুড়ে এই জয়ের পর ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহল থেকে দলটির প্রতি অভিনন্দন জানানো হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯