বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা-র সঙ্গে চলমান চুক্তি আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে। চার বছরের

নতুন কোচের খোঁজে বাফুফে, আবেদন করতে পারবেন কাবরেরাও

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ৪:৩ সময় , আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ৪:৩ সময়

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা-র সঙ্গে চলমান চুক্তি আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে। চার বছরের বেশি সময় দায়িত্বে থাকলেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় তার সঙ্গে চুক্তি আর না বাড়ানোর ইঙ্গিত মিলছে। শনিবার গণমাধ্যমে কথা বলেন আমিরুল ইসলাম বাবু, যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া কমিটির চেয়ারম্যান। তিনি জানান, নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে এবং শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


তিনি বলেন, আজ থেকেই নতুন কোচের সিভি গ্রহণ শুরু হবে। বর্তমান কোচ চাইলে তিনিও আবেদন করতে পারবেন, তবে অন্য প্রার্থীদের মতোই তাকে পুরো নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর মানে দাঁড়ায়, কাবরেরা স্বয়ংক্রিয়ভাবে আর থাকছেন না। তাকে আবারও দায়িত্ব পেতে হলে নতুন করে আবেদন করে ইন্টারভিউ দিতে হবে।


২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে বাংলাদেশ দল কিছু ইতিবাচক ফল পেলেও ধারাবাহিক সাফল্যের ঘাটতি নিয়ে সমালোচনা ছিল শুরু থেকেই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯