কুড়িগ্রামের উলিপুরে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে বখাটে যুবকদের ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৫)। এ ঘটনায় কিশোরীর

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৫৮ সময় , আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৫৮ সময়
কুড়িগ্রামের উলিপুরে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে বখাটে যুবকদের ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৫)। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন উলিপুর থানায়।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ওই কিশোরী বাবা-মায়ের সঙ্গে নানার বাড়ি উলিপুরে (ধামশ্রেনীতে) বেড়াতে আসেন। এরপর শুক্রবার বিকালে প্রেমিক শান্ত চন্দ্র রায় (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে পৌরসভার নাওডাঙ্গা নামক বিলে ওই কিশোরীকে ডেকে নেয়। 

সেখান থেকে সন্ধ্যার পর অটোরিকশায় অজ্ঞাত স্থানে যাওয়ার সময় ওই এলাকার কয়েকজন বখাটে যুবক তাদের পথরোধ করে শান্তকে সেখান থেকে সরিয়ে দেন। ওই বখাটের দল কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে পার্শ্ববর্তী দলদলিয়া ইউনিয়নের রাজারাম এলাকার নির্জন একটি সেচ পাম্পের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনাটি প্রকাশ না করার জন্য ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ছেড়ে দেয়। এরপর কিশোরী কাঁদতে কাঁদতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাকরেরহাট বাজারের এসে স্থানীয়দের বিষয়টি জানান। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ভিকটিমের স্বজনরা জানায়, কাউকে কিছু না বলে ঘটনার দিন বিকালে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সবাই তার খোঁজ করতে থাকেন। পরবর্তীতে ওই দিন রাত ১১ টার পর তারা জানতে পারেন তাদের মেয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরে তারা ছুটে এসে এই নির্মম পৈচাশিক ঘটনার বিস্তারিত জানতে পারেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, শনিবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯