টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়

টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার তক্তারচালা এলাকায় সখীপুর-গোড়াই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোজাম্মেল হোসেন (১৬) ও ইয়ানুর (১৭)। আহত মাহির হাসান (১৭)-কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


জানা যায়, মোজাম্মেল হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং ইয়ানুর হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগমের ছেলে। তারা দুজনই স্থানীয় খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তক্তারচালা বাজারে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল নিহত হয় এবং অন্য দুইজন গুরুতর আহত হয়।


স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। পরে উত্তরা এলাকায় চিকিৎসাধীন অবস্থায় ইয়ানুর মারা যায়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জানান, নিহত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯