কুমিল্লা মুরাদনগরে গৃহবধূকে অচেতন করে বিবস্ত্র অবস্থায় ভিডিওধারন ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা

কুমিল্লায় গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৩, দুপুর ১১:০ সময় , আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৩, দুপুর ১১:০ সময়
কুমিল্লা মুরাদনগরে গৃহবধূকে অচেতন করে বিবস্ত্র অবস্থায় ভিডিওধারন ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে নাঈম (২৫) নামের এক যুবককে পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে দেবিদ্বার উপজেলার গাংচর গ্রামের শাহজালাল মিয়ার ছেলে। সে পেশায় একজন গাড়ী চালক। মামলায় নাঈমের পিতা শাহজালাল ও একই গ্রামের জাকির হোসেন নামে এক যুবককেও আসামি করা হয়।

থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি গ্রামের এক গৃহবধূর ঘরে গত ২০ অক্টোবর রাতে নাইম ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষন চেষ্টা করে। পরে ওই গৃহবধূর বিবস্ত্র অবস্থার ভিডিও ধারন করে।

পরদিন ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

গৃহবধূ ঘটনাটি নাইমের বাবা শাহজালাল মিয়াকে জানালে সে উল্টো তার ছেলের দাবী মেনে নিতে বলে। ওই গৃহবধু ঘটনাটির প্রতিকার চেয়ে প্রায় ২০দিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছে ঘুরাঘুরি করে সহায়তা না পেয়ে শনিবার (১১ নভেম্বর) মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য এসআই আলমগীর হোসেনকে দায়িত্ব প্রদান করেন। তদন্ত কর্মকর্তা শনিবার রাতে পান্তি এলাকায় অভিযান চালিয়ে আসামি নাইমকে গ্রেফতার করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন গৃহবধূর অভিযোগ পেয়ে আসামিকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকেও আইনের আওতায় আনা হবে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯