উপকূলীয় বরগুনার পাথরঘাটা উপজেলায় সুপেয় পানির তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় হাজারো মানুষ। দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বিষখালী

তিন দিকেই অথৈ জল, তবু সুপেয় পানির তীব্র সংকট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৪ সময় , আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৪ সময়

উপকূলীয় বরগুনার পাথরঘাটা উপজেলায় সুপেয় পানির তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় হাজারো মানুষ। দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বিষখালী নদী ও পশ্চিমে বলেশ্বর নদী বেষ্টিত এই জলঘেরা এলাকায় নিরাপদ পানির অভাব এখন দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, লবণাক্ততা ও ভূগর্ভস্থ পানির সীমাবদ্ধতার কারণে টিউবওয়েল নির্ভর পানি ব্যবস্থা এখানে কার্যত অকার্যকর। অনেক এলাকায় ডিপ বা শ্যালো টিউবওয়েল স্থাপন সম্ভব হলেও পানি ব্যবহারযোগ্য থাকে না, কারণ এতে লবণ ও আয়রনের মাত্রা বেশি।


এ অবস্থায় কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের প্রায় দেড়শ বছরের পুরোনো একটি পুকুর ভরাট ও দূষণের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় সংকট আরও তীব্র হয়েছে। প্রায় দেড় হাজার মানুষ এই পুকুরের ওপর নির্ভরশীল ছিল। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে শতাধিক নারী-পুরুষ খালি কলসি হাতে পুকুরপাড়ে অবস্থান নিয়ে দ্রুত পুকুরটি পুনঃখনন ও স্থায়ী পানিসমাধানের দাবি জানান।


স্থানীয় বাসিন্দারা বলেন, শুষ্ক মৌসুমে অধিকাংশ পুকুর শুকিয়ে যায়, তখন পানির জন্য চরম দুর্ভোগ তৈরি হয়। এই পুকুরটি পুনঃখনন করা হলে অন্তত কিছুটা স্বস্তি মিলবে। স্থানীয় জনপ্রতিনিধি জসিম তালুকদার জানান, পুকুর পুনঃখনন এবং পানি পরিশোধন ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে।


কর্মসূচিতে পরিবেশ বিষয়ক সংগঠনের প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় পানিসংকট আরও বাড়ছে। পুকুর সংরক্ষণ ও বিকল্প পানি সরবরাহ প্রকল্প এখন জরুরি হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯