কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’কে কেন্দ্র করে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির পথে।

অবশেষে আসছে ‘মাসুদ রানা’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৫ সময় , আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৫ সময়

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’কে কেন্দ্র করে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির পথে। দীর্ঘ অনিশ্চয়তা শেষে আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা সূত্রে জানা গেছে, সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার শুরু হবে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রেলার প্রকাশের মাধ্যমে। ২০২০ সালে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেও দীর্ঘ সময় ধরে প্রকল্পটি আটকে ছিল।


এর মধ্যে ‘এমআরনাইন: ডু অর ডাই’ ইতোমধ্যে মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত মূল ‘মাসুদ রানা’ সিনেমাটি নানা জটিলতায় থেমে ছিল। প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তিনি আরও জানান, শুটিংয়ের বেশিরভাগ কাজ প্রায় পাঁচ বছর আগেই শেষ হলেও একদিনের কিছু অংশ বাকি রয়েছে, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমোদনের অপেক্ষা চলছে। বাকি পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি মাসেই সিনেমাটি সম্পূর্ণ প্রস্তুত হবে।


সিনেমাটিতে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।


দীর্ঘদিন ধরে আটকে থাকা এই সিনেমা ঘিরে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে এখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯