ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও সপ্তাহখানেক সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড

আরও কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৪৫ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৪৫ সময়
ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও সপ্তাহখানেক সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৯ আগস্ট থেকে তিন মাসের বেশি সময় ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন

সোমবার (১৩ নভেম্বর) জাহিদ হোসেন বলেন, মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচারের পর কমপক্ষে চার সপ্তাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন। সেই অনুযায়ী তিন সপ্তাহ পার হয়েছে।

তিনি বলেন, এখন আরও এক সপ্তাহ খালেদা জিয়াকে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা করে অবস্থার পরিবর্তন বা উন্নতি হচ্ছে কি না, সে বিষয়ে একটি ধারণা পাওয়া যেতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯