২০২৪ সালের ৫ আগস্টের সরকারের পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে বাংলাদেশ পুনরায়

সম্পর্কের ‘টানাপোড়েন’ কাটাতে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টাকে দিল্লি পাঠাচ্ছে সরকার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫১ সময় , আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫১ সময়

২০২৪ সালের ৫ আগস্টের সরকারের পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে বাংলাদেশ পুনরায় ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্য নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (৭ এপ্রিল) দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও সঙ্গে থাকবেন।


সফরে সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তি নবায়ন, ভিসা জটিলতা নিরসন এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক নেতাদের দেশে ফিরিয়ে আনা ইস্যু আলোচনা করা হবে। এছাড়া ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা ও জ্বালানি নিরাপত্তা বিষয়েও আলোচনা হবে। ৭ এপ্রিল বিকেলে ঢাকা থেকে দিল্লি পৌঁছানোর পর তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে বৈঠক করবেন। ৮ এপ্রিল এস জয়শঙ্করসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।


পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব অমীমাংসিত ইস্যু নিয়ে এই সফরে বিস্তারিত আলোচনা হবে এবং প্রতিকূলতা পেছনে ফেলে দুই দেশকে আরও এগিয়ে নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯