বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীর সুরক্ষা নিশ্চিত করতে মোবাইল অপারেটর রবি আজিয়াটার আর্থিক কার্যক্রমের তদন্ত শুরু করেছে বাংলাদেশ

আর্থিক অনিয়মের অভিযোগ, রবি আজিয়াটার বিরুদ্ধে তদন্তে বিএসইসি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৮ সময় , আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৮ সময়

বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীর সুরক্ষা নিশ্চিত করতে মোবাইল অপারেটর রবি আজিয়াটার আর্থিক কার্যক্রমের তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ জানিয়েছে, রবি আজিয়াটার সাম্প্রতিক আর্থিক রিপোর্ট, তথ্য প্রকাশের সঠিকতা এবং বিদ্যমান আইন-নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। বিশেষভাবে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের পরিচালন ব্যয়কে মূলধনি ব্যয় হিসেবে দেখানোর অভিযোগের বিষয়টি কেন্দ্রবিন্দুতে রয়েছে।


তদন্তে সিইও, সিএফও এবং অডিট কমিটির ভূমিকা পর্যালোচনা করা হবে। পাশাপাশি, কোম্পানির চেয়ারম্যান থায়াপারান এস সাংগারাপিল্লাইয়ের ইডটকো গ্রুপে দীর্ঘমেয়াদী পরিচালক পদ এবং রবি-ইডটকোর লেনদেনের স্বচ্ছতা যাচাই করা হবে।


দুই স্বতন্ত্র পরিচালক আখতার সানজিদা কাশেম ও কামরান বকরের পদত্যাগের পেছনে ‘অযাচিত হস্তক্ষেপ’ এবং অভ্যন্তরীণ তদন্তের নিরপেক্ষতাও অনুসন্ধানের অংশ। এছাড়া শেয়ারহোল্ডার সুরক্ষা, করপোরেট সুশাসন এবং বার্ষিক প্রতিবেদনে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্যের যথাযথ প্রকাশ নিশ্চিত হয়েছে কি না, তা যাচাই করা হবে।


বিএসইসি জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও তদন্তের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯