ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনের সংশ্লিষ্ট এলাকায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্যাংক

যেসব এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৪ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনের সংশ্লিষ্ট এলাকায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ নির্দেশনা জারি করেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর ১ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ ও ১৪৫ শেরপুর-৩ শূন্য আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


এছাড়া পৃথক এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) জানিয়েছে, নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথও বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১ (২)(ঘ) ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯