সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যকার বিধ্বংসী যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে। এই সংঘাতের

সুদানে যুদ্ধের মধ্যেও মিনিটে জন্ম নিচ্ছে তিনটি শিশু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যকার বিধ্বংসী যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে। এই সংঘাতের মধ্যে দেশটিতে প্রতি মিনিটে অন্তত তিনটি শিশু এমন পরিবেশে জন্ম নিচ্ছে, যা চরম মানবিক ও স্বাস্থ্যঝুঁকিতে পরিপূর্ণ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি জানায়, ২০২৩ সালের এপ্রিল থেকে যুদ্ধ শুরুর পর সুদানে এ পর্যন্ত প্রায় ৫৬ লাখ শিশু জন্ম নিয়েছে। অর্থাৎ প্রতিদিন হাজার হাজার শিশু এমন পরিস্থিতিতে জন্ম নিচ্ছে, যেখানে খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা চরম সংকটে রয়েছে।


সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আব্দিলাদিফ বলেন, শিশুরা ভিড় ঠাসা আশ্রয়কেন্দ্র, ভাঙা স্বাস্থ্যকেন্দ্র কিংবা পালিয়ে যাওয়া পরিবারের মধ্যেই জন্ম নিচ্ছে, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা প্রায় অনুপস্থিত। ২০২৩ সালের ১৫ এপ্রিল সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি)-এর ক্ষমতার দ্বন্দ্ব দেশজুড়ে যুদ্ধের রূপ নেয়। এরপর থেকে হাজার হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের তথ্য।


যুদ্ধের কারণে সুদানের স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। যুদ্ধকবলিত এলাকার প্রায় ৮০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র অচল, আর যেগুলো চালু আছে সেগুলোতেও ওষুধ ও চিকিৎসক সংকট তীব্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে স্বাস্থ্যকেন্দ্রে শতাধিক হামলার ঘটনা ঘটেছে এবং এতে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে হাসপাতালগুলোতে ড্রোন ও বিমান হামলায় বহু শিশু ও সাধারণ মানুষ নিহত হয়েছে, যার ফলে চিকিৎসা ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।


বিশেষজ্ঞরা বলছেন, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে সুদানে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করবে।


সূত্র: সেভ দ্য চিলড্রেন, জাতিসংঘ

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯